সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁকে
পরিবেশ দূষণ মুক্ত, পরিচ্ছন্ন ও জীবাণু মুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ
জেলার সোনারগাঁও পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতার ৪০তম কার্যক্রম পরিচালনা করলো তারুণ্য নির্ভর বিডি ক্লিন
সোনারগাঁও নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার
(৪ঠা
ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকার জিআর
ইন্সটিটিউশন ও পৌরসভা বিল্ডিংয়ের সামনে মাঠ ও বাজারে পরিচ্ছন্নতার কার্যক্রমের
মাধ্যমে ২৫ বস্তা ময়লা কুঁড়িয়ে নেয় বিডি ক্লিন সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবীরা।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ১৫০টির ও বেশি বিডি ক্লিনের টিম কাজ করছে। বিডি ক্লিন সোনারগাঁও শাখার সমন্বয়ক হিসেবে কাজ করছেন কামরুজ্জামান রানা। তিনি জানান, আমাদের টিমের কাজ শুরু হয় গত বছরের ৩রা সেপ্টেম্বর। আমরা এ পর্যন্ত ৪০টি অপরিচ্ছন্ন জনবহুল এলাকা পরিচ্ছন্ন করে তার আশেপাশে বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতার বার্তা পৌছে দিতে সক্ষম হয়েছি। আমরা একটি পরিচ্ছন্ন উপজেলা হিসেবে সোনারগাঁও কে গড়ে তুলতে এ কাজে ব্যাপক হারে সর্ব সাধারণের অংশ গ্রহণ নিশ্চিত করতে কাজ করছি।
