সোনারগাঁওয়ে স্কুল ছাত্র জিসান দুই দিন ধরে নিখোঁজ - News Of Sonargaon

শিরোনাম

Friday, December 4, 2020

সোনারগাঁওয়ে স্কুল ছাত্র জিসান দুই দিন ধরে নিখোঁজ

 

সোনারগাঁ প্রতিনিধি

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকা থেকে মো. জিসান আরাফ নামের ৭ বছরের একটি শিশু গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। সে স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় শিশুটির পিতা মো. ইলিয়াস শেখ সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২টার দিকে জিসান আরাফ উপজেলার মরিষটেকস্থিত তাদের বাসা থেকে বাইরে বের হয়। এরপর সে আর বাসায় ফিরেনি। নিখোঁজ জিসানের গায়ের রং কালো, মুখমন্ডল গোলাকার এবং তার পড়নে ছিলো গেঞ্জি ও সর্ট প্যান্ট। কেউ তার সন্ধান পেলে ০১৮৩২-৫৩১১৮৭ নম্বরে যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।