ভিক্ষুক পরিবারদের মাঝে ইঞ্জিঃমাসুমের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ - News Of Sonargaon

শিরোনাম

Friday, October 2, 2020

ভিক্ষুক পরিবারদের মাঝে ইঞ্জিঃমাসুমের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুইশত ভিক্ষুক পরিবারদের মাঝে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (৩রা অক্টোবর) জুম্মার নামাজের পর মেঘনা শিল্পনগরী এলাকার শাহজালাল জামে মসজিদ মাঠে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে তিনি নিজে উপস্থিত থেকে ভিক্ষুক পরিবারদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো-চাল, ডাল, আটা, লবণ, তেল, পিয়াজ, দুধ, চিনি, মসলা।

এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু প্রমুখ।