সোনারগাঁওয়ে চৌরাস্তার ময়লার স্তূপ পরিচ্ছন্ন করলো বিডি ক্লিন - News Of Sonargaon

শিরোনাম

Friday, October 2, 2020

সোনারগাঁওয়ে চৌরাস্তার ময়লার স্তূপ পরিচ্ছন্ন করলো বিডি ক্লিন

 


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  

মুজিববর্ষের অঙ্গীকার সোনারগাঁ হবে পরিষ্কারএ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিডি ক্লিনএর উদ্যোগে ৩৩তম পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২রা অক্টোবর) সকাল ৯ টায় সাপ্তাহিক পরিচ্ছন্নতার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রীজ সংলগ্ন বিশালাকার ময়লার স্তূপ ও এর আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এতে বিডি ক্লিন সোনারগাঁওয়ের ৫৫ জন সদস্য ও শুভাকাঙ্খিরা অংশ নেন।

বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানা বলেন, সোনারগাঁও একটি টুরিষ্ট এলাকা কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার মাঝখানে ময়লা ফেলে রাস্তাটি ব্যবহার অযোগ্য করে তুলছিলো। যার মূলে ছিলো অসচেতনতা। আর এই অসচেতনতার কারণেই অপরিচ্ছন্ন দেশের তালিকায় বাংলাদেশ এখনও চতুর্থ স্থানে। সবাই নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, যেখানে সেখানে ময়লা অবর্জনা ফেলার অভ্যাস ত্যাগ করতে পারলে বাংলাদেশ পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ওঠবে বলে আশা ব্যক্ত করে ময়লার স্থানটিকে ঘিরে একটি ফুলের বাগান করার পরিকলপনার কথাও জানান তিনি।

তিনি বলেন, আসুন নিজের স্বার্থেই নিজের আশপাশ পরিষ্কার রাখার কাজ শুরু করি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যদিয়ে নিজে ভালো থাকি ও অন্যদেরকে ভালো রাখি। নিজেকে বদলাই, বদলাই যেখানে সেখানে ময়লা অবর্জনা ফেলার অভ্যাস। তবেই দেশ বিশ্ব দরবারে পরিচ্ছন্ন দেশ হিসেবে পরিচিতি পাবে, যা সবার গর্ব।