সাংবাদিক আরমান মেরাজের বাবার ইন্তেকাল - News Of Sonargaon

শিরোনাম

Saturday, October 3, 2020

সাংবাদিক আরমান মেরাজের বাবার ইন্তেকাল

 


বার্তা প্রধানঃ  

সোনারগাঁ উপজেলার যুবলীগের সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আওয়ার টাইম পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক আরমান মেরাজের বাবা জজ মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের প্রেসিডেন্ট আব্দুস ছাত্তার প্রধান সহ সাংবাদিক মহলের নেতারা।

উপজেলার মোগরাপাড়া ইউপির গোহাট্টা এলাকার বাসিন্দা জজ মিয়া মৃত্যুর আগে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন।

গোহাট্টায় নিজ বাড়িতে রাত সাড়ে ১০ টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হবে।