সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - News Of Sonargaon

শিরোনাম

Saturday, October 17, 2026

সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


শনিবার (১৭ অক্টোবর) সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব অডিটোরিয়ামে দৈনিক মুক্তখবর পত্রিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি মো.শাহিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদমাধ্যম মানুষের অধিকার প্রতিষ্ঠা, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা দৈনিক মুক্তখবর পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরে পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।


এসময় বিশেষ অতিথি হিসেবে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দৈনিক আগামীর সময় পত্রিকার বিল্লাল হোসেন, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক খবরের কাগজের ইমরান হোসেন। 


এসময় আরও উপস্থিত ছিলেন,সাংবাদিক এসএম মনির হোসেন, আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, তৌরব হোসেন, মোতালেব প্রধান, লতিফুর রহমান দিপু, ধামগড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মো: আমান উল্লাহ, দৈনিক পত্রিকার পাতা পত্রিকার জেলা প্রতিনিধি তারেক হাসান চৌধুরী, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সাংবাদিক মোঃ আনোয়ারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।