বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার বন্দর ধামগড় ইউনিয়নের বাসিন্দা আল সেবা মাল্টিপারপাস ও নিউ ধানসিঁড়ি রাইস এজেন্সি'র চেয়ারম্যান মো: আরিফ হোসেন ২০১৯ সালের মহামারী করোনা কালীন সময়ে নিজের ব্যবসার সব হারিয়ে নি:স্ব হওয়ার পর ৭ বছর পর গ্রাহকের টাকা ফেরত দিয়ে প্রসংশা কুড়াচ্ছেন।
আল সেবা মাল্টিপারপাস ব্যবসায় গ্রাহকদের ১ কোটি ২৫ লক্ষ টাকার জামানত বিভিন্ন অনিয়ম ও করোনাকালীন পরিস্থিতির সৃষ্ট অর্থনৈতিক মন্দায় ক্ষতির কারণে পুরো দায় এসে পড়ে আল সেবা মাল্টিপারপাসের চেয়ারম্যান মো: আরিফ হোসেনের উপর।
এই দায় থেকে মুক্তি পেয়ে সম্প্রতি বন্দরের ধামগড়ে স্থানীয়
চেয়ারম্যান কামাল হোসেন সহ গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আল সেবা মাল্টিপারপাসের গ্রাহকদের বকেয়া নিস্পত্তি করেছেন।
মো: আরিফ হোসেন বলেন, আসলে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমি আমার দোতলা বাড়ি ও অবশিষ্ট ব্যবসা বানিজ্য বিক্রি করে গ্রাহকদের প্রায় ৯০ লক্ষ টাকা পরিশোধ করেছি। বাকি টাকা পরিশোধ করতে না পেরে আমি লজ্জিত।