জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে অনুমোদিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জাহিদুল হক বাঁধনকে এবং সদস্য সচিব করা হয়েছে ইমন মালুমকে। এছাড়াও মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর জামাল হাসান। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নেছার উদ্দিন, সিনিয়র সংগঠক মুহা. মিনহাজুল আবেদীন (বাবলু) এবং দপ্তর সম্পাদক মো. পিয়াল দায়িত্ব পেয়েছেন।
অনুমোদনপত্রে বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।
নবনিযুক্ত আহ্বায়ক জাহিদুল হক বাঁধন বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তিকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। তরুণদের সম্পৃক্ত করে মানুষের অধিকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও বাড়ানো হবে। সবার সহযোগিতা নিয়ে অল্প সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি উপহার দিতে চাই।
নবনিযুক্ত সদস্য সচিব ইমন মালুম বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। আদর্শবান ও মেধাবী তরুণদের সম্পৃক্ত করে জাতীয় যুবশক্তিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে কাজ করব। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।
মূখ্য সংগঠক নূর জামাল হাসান জানিয়েছেন, এটি শুধু পদবি নয় অর্পিত দায়িত্ব। নারায়ণগঞ্জে সাংগঠনিক পরিধি ব্যাপ্তির লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো৷ ইনশাআল্লাহ আগামী দিনে যুবশক্তি হবে নারায়ণগঞ্জ এনসিপির অন্যতম ঘাঁটি৷ আমরা সবার দোয়া প্রত্যাশা করি৷
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
