সোনারগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, July 22, 2026

সোনারগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের  মীরেরটেক বাজার এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে  এলাকায় জরুরি ভিত্তিতে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ  করেছেন স্থানীয় বাসিন্দারা।


বুধবার(২২ জুলাই) বিকালে ​মীরেরটেক এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশ নেন।


​মানববন্ধনে বক্তারা জানান, সামান্য বৃষ্টিতেই মীরেরেটেক বাজার এবং এর আশেপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াত এবং স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে।

বিশেষ করে কলতাপাড়া, মীরেরেটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের এলাকাটিতে পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।


​এ সময় বক্তারা বলেন, ​জলজট ও জলাবদ্ধতার হাত থেকে রেহাই পেতে দ্রুত একটি কার্যকর পাইপলাইন অথবা কালভার্ট নির্মাণ করার জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ড্রেনেজ ব্যবস্থার সঠিক উন্নয়ন না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।


​এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে বিষয়টি আমল নিয়ে উক্ত এলাকায় একটি কালভার্ট বা ড্রেনেজ পাইপলাইন নির্মাণের  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।