সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মার্কেট খালি করে মোটা অংকের টাকায় অন্য জায়গায় ভাড়া দিতে অগ্নিকাণ্ড ঘটানো সহ নানা অভিযোগে বিতর্কিত সোনারগাঁওয়ের আল মদিনা শপিংমলের মালিক মাজহারুল ইসলাম নবীর বিরুদ্ধে এবার অভিনব প্রতারণা আশ্রয় নেয়ার কথা জানিয়েছে মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকেরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মার্কেটে ৩য় তলার অবস্থিত কলাপাতা বার্গার রেস্টুরেন্ট, ৭ম তলার এসএ গ্রীন লঞ্জের আল আল মদিনা শপিংমলের দোকান ভাড়াটিয়ারা অভিযোগের কথা জানান।
কলাপাতা বার্গারের মালিক মামুন সিকদার বলেন, ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে মাসিক ভাড়া দিয়ে ব্যবসা করে আসছি। গত কয়েক মাস ধরে বিভিন্ন তালবাহানা করে পুরো মার্কেট খালি করতে বিভিন্ন হুমকি দিয়ে আসছে মার্কেটের মালিক মাজহারুল ইসলাম নবী। আমার প্রতিষ্ঠানের অগ্রিম জামানাত ১০ লক্ষ টাকা জমা থাকা স্বত্তেও নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ করে আসলে বর্তমানে চাপ সৃষ্টি করতে বিভিন্ন মিথ্যা অপঅপপ্রচার চালাচ্ছে। খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো আমরা।
ভবন মালিক মাজহারুল ইসলাম নবীর বিরুদ্ধে কিছুদিন আগে আল মদিনা শপিংমলে ক্যাপিটাল স্কুলে ৩ শতাধিক ছাত্র-ছাত্রীদের ক্লাস চলাকালীন সময়ে আগুন লাগিয়ে দিয়ে ভবন খালী করার অভিযোগ জানিয়েছে মার্কেটের ৪র্থ তলার মোবাইল মার্কেটের ব্যবসায়ীরা।
মার্কেটের ২য় তলায় একটি বেসরকারি ব্যাংকেও বিনানোটিশে ব্যাংক স্থানান্তরের চাপ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির একজন উর্ধতন কর্মকর্তা জানান, অল্প কয়েকদিন হয়েছে ব্যাংকটি এই ভবনে নিজেদের কার্যক্রম পরিচালনা করা শুরু করেছে। হঠাৎ মার্কেট মালিকের চাপে প্রশাসনিক জটিলতায় পড়ে ব্যাংকিং কার্যক্রম ব্যহত হচ্ছে।
মোটা অংকের ভাড়ায় অন্যত্র মার্কেট ভাড়া দেয়ার বিষয় টি অস্বীকার করে মাজহারুল ইসলামের জানান, মার্কেটটি আমার নিজের প্রয়োজনে খালি করতেছি। ভাড়াটিয়ারা ৬-৭ বছর ব্যবসা করছে লসের কিছু নেই। আর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি জড়িত না।
অন্যদিকে আল মদিনা শপিংমলের ভুক্তভোগী দোকান মালিক ও সোনারগাঁওয়ের সর্বস্তরের ব্যবসায়ীরা চুক্তির মেয়াদ থাকা স্বত্তেও চাপ সৃষ্টি করে দোকান খালী করার ক্ষেত্রে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন মালিকের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
