সোনারগাঁওয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Sunday, July 5, 2026

সোনারগাঁওয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে এক ঠিকাদারকে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি হোসনা আক্তার (৪৫) কে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।


রবিবার (৫ জুলাই) উপজেলার গঙ্গানগর এলাকায় নিজ বাড়ি থেকে আব্দুর রবের স্ত্রী ও মামলার প্রধান দুই আসামী হৃদয় (২৮) ও শুভ (২২) এর মা হোসনা আক্তার (৪৫) কে গ্রেফতার করা হয়।


উল্লেখ্য যে, ১৭ মে ভোলা জেলার পশ্চিম ইলিশা উপজেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলেকে তার ভাড়া বাসার সামনে প্রকাশ্যে মামলার প্রধান দুই আসামী হৃদয় (২৮) ও শুভ (২২) তার মায়ের আদেশে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার হামলার সাথে জড়িত হোসনা ও তার দুই ছেলের নাম বলে ভিডিও স্ট্যাটমেন্ট দিলে দীর্ঘদিন পলাতক হোসনা আক্তার কে গ্রেফতার করা হয়।


নিহত নুরুদ্দিন নিউটাউন আবাসিক এলাকার সোহেল মিয়ার বাড়ির নিচ তলার ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করে আসছিলেন। 


সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি গোলাম সারোয়ার বলেন, মামলার আসামী হিসেবে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।