সোনারগাঁয়ে ছিনতাইকারী সাগর ও সজলকে ধরতে গিয়ে সোর্সসহ ৩ পুলিশ সদস্যদের উপর হামলা - News Of Sonargaon

শিরোনাম

Saturday, July 4, 2026

সোনারগাঁয়ে ছিনতাইকারী সাগর ও সজলকে ধরতে গিয়ে সোর্সসহ ৩ পুলিশ সদস্যদের উপর হামলা




সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাইকারী এক আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন সোর্সসহ তিন পুলিশ সদস্যসহ চারজন। চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে।


শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যরা হলেন, সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং সোর্স মাসুম মিয়া। তারা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


হামলায় আহত এসআই সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় তিনিসহ দুই কনস্টেবল শাহীন ও মাইনুল মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযানে যান। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুমকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেছেন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


অভিযানের সময় মামলার অভিযুক্ত আসামি সাগর ও তার ভাই সজল পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করলে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা সোর্স গুরুতর জখম হন।


পরে খবর পেয়ে সোনারগাঁ থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, ছিনতাই মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে আটক করা হয়েছে।


তিনি আরও জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।