এসিল্যান্ডের সহকারী মুক্তারের বিরুদ্ধে খারিজ খাজনা ছাড়া অসহায় বৃদ্ধার জমি দখলে নেয়ার অভিযোগ - News Of Sonargaon

শিরোনাম

Monday, June 29, 2026

এসিল্যান্ডের সহকারী মুক্তারের বিরুদ্ধে খারিজ খাজনা ছাড়া অসহায় বৃদ্ধার জমি দখলে নেয়ার অভিযোগ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোনারগাঁয়ে সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী মুক্তার হোসেনের বিরুদ্ধে জমি জালিয়াতি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী জোহরা খাতুন। 


সোমবার (২৯ জুন) সকালে উপজেলা এসিল্যান্ড অফিসে জোহরা খাতুন নিজে বাদী হয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানের নিকট অভিযোগ দায়ের করেন।


জোহরা খাতুন বলেন, বিগত ৬০-৭০ বছর যাবত সরকারি খাজনা দিয়ে খারিচ করে জমিতে বসবাস করে আসছে। হঠাৎ করে এসিল্যান্ড অফিসের ক্ষমতার অপব্যবহার করে খাজনা খারিচ ছাড়া তার জমি জাল দলিল বানিয়ে প্রতারণা করে দখলের চেষ্টা করছেন সহকারী মুক্তার হোসেন। বাঁধা দেয়ায় স্থানীয় বখাটে তার ভাগিনা নাঈমকে দিয়ে হুমকি ও হামলার ভয়ভীতি প্রদর্শন করে আসছে। জমি রেজিস্ট্রি না দিয়ে অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন বৃদ্ধা জোহরা খাতুন ও তার পরিবার।


এ বিষয়ে এসিল্যান্ড সহকারী মুক্তার হোসেন বলেন, জোহরা খাতুন আমার খালা হয়। তার সাথে বিষয় টা আপোষ করতে খুব  শীঘ্রই বসবো।


সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, আমি অভিযোগটি পেয়েছি। তদন্ত পূর্বক খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।