সন্তান নিয়ে গৃহবধূ নিখোঁজের পর হিন্দু থেকে মুসলমান হয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, June 2, 2026

সন্তান নিয়ে গৃহবধূ নিখোঁজের পর হিন্দু থেকে মুসলমান হয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে!

নিউজ ডেস্ক: 

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে একই পরিবারের স্ত্রী ও তিন সন্তান নিখোঁজের ঘটনায় বেশ উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছিলো জনমনে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফতে জানা গেছে নিখোঁজ সকলেই মুসলমান হয়েছে। তারা ধর্মান্তরিত হয়ে হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে।


জানা যায়, দেওভোগের ভুঁইয়ার বাগ এলাকা থেকে একই পরিবারের চার সদস্য (স্ত্রী ও তিন সন্তান) নিখোঁজ হয়। তারা হলেন- লিজা সরকার (স্ত্রী), শাবনী সরকার (মেয়ে), গনেস সরকার (ছেলে) ও তারা সরকার (মেয়ে)।


গত ২২ মে বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় এই নিখোঁজের ঘটনাটি ঘটে। আর এই নিখোঁজের নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডায়েরী করা হয়।


পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে দেওভোগের ভুঁইয়ার বাগ এলাকার বাসিন্দা শ্রী কিরন সরকার তাঁর স্ত্রী ও সন্তানদের শশুরবাড়ির উদ্দেশ্যে একটি রিকশায় তুলে দেন। কিন্তু এরপর থেকে দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাননি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিলেন না।


এদিকে হঠাৎ করে স্ত্রী ও তিন সন্তান একসাথে নিখোঁজ হওয়ায় পুরো পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠা শুরু হয়। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি বেশ আলোচিত হয়। নানামুখী আলাপ আলোচনা সৃষ্টি হয়।


এরই মধ্যে খবর পাওয়া যায়, লিজা সরকার তার সন্তানদের নিয়ে চট্টগ্রামে অবস্থান করছেন। সেই সাথে সেখানকার একজনকে বিয়ে করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তাদের ছবিও প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে লিজা সরকার স্বাক্ষর করছেন।


তবে এ ব্যপারে লিজা সরকার ও সদর মডেল থানায় ডায়েরী করা কিরণ সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি। যার কারণে এখানে তাদের বক্তব্য সংযুক্ত করা সম্ভব হয়নি।