সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁওয়ের আদমপুর বাজার তথা পানামে পূর্ব শত্রুতার জেরে জয় (২১) নামে এক যুবককে রাইসুল (২০) ও মিজান (২২) নামে দুজন মিলে কু পি য়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১মে ২০২৬) রাত ১০ টায় আদমপুর মার্কেটে ওতপেতে থাকা অজ্ঞাতনামা ৮-১০ জনকে সাথে নিয়ে রাইসুল ও মিজান জয়ের উপর হামলা চালানোর ঘটনায় জয়ের মা মোসা: জরিনা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জরিনা বেগম বলেন, মাদক কারবারী রাইসুল ও মিজান আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। জয়কে মারাত্মক জখমের কারণে মোগরাপাড়া চৌরাস্তার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখে নাই। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছি। হাতের দুটি রগ কেটে মাথায় কুপাইছে। আমি এদের বিচার চাই।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মুহিবুল্লাহ বলেন, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
