সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক গৃহবধূকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোজিনা বেগম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সৌদি প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী রোজিনা বলেন, আমার স্বামী আসন্ন কুরবানির ঈদের মোটা অংকের টাকা না দেয়ার জেরে আমার দেবর মোহন (৪০) ও তার স্ত্রী আসমা (৩২) বুধবার (২০ মে) রাতে তার বাড়িতে ঢুকে মারধর, গলা চেপে ধরে রামদা দিয়ে মাথায় আঘাত করে জখম করে।
তিনি আরো বলেন, আমি সন্তানদের নিয়ে চরম আতংকে জীবন যাপন করছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
