শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনসিপি নেতা শিকদার জামানের দোয়া প্রার্থনা - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, May 20, 2026

শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনসিপি নেতা শিকদার জামানের দোয়া প্রার্থনা



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও এনসিপি নেতা শিকদার জামান ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।


সম্প্রতি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। শম্ভুপুরা ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণে কাজ করতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”


তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন এবং পরিচ্ছন্ন ও আধুনিক ইউনিয়ন গঠনে কাজ করবেন।


এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি সমর্থন জানান বলেও জানা গেছে।


শিকদার জামান বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখি।”


এলাকাবাসীর সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।