জার্মানি হামবুর্গে বাংলা বর্ষপূর্তি উপলক্ষে প্রবাসীদের পহেলা বৈশাখ উদযাপন - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, April 21, 2026

জার্মানি হামবুর্গে বাংলা বর্ষপূর্তি উপলক্ষে প্রবাসীদের পহেলা বৈশাখ উদযাপন


জার্মানি থেকে দিপু মাসুদ:

ইউরোপের জার্মানি হামবুর্গে বাংলা ১৪৩৩ পহেলা বৈশাখ বর্ষপূর্তি উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আনন্দপূর্ণ এক মিলন মেলা উদযাপন হয়েছে। এ সময় জার্মানে বাংলাদেশী বসবাসরত প্রবাসীরা তাদের পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে এ আনন্দ মেলায় অংগ্রহণ করেছেন।


পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব-পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ’। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এ দিনটি এখন জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলাদেশি একযোগে মেতে উঠেছেন বর্ষবরণের আনন্দে।


এ পহেলা বৈশাখ বর্ষপূর্তি উদযাপনে অনুষ্ঠানের আয়োজন করেন, জার্মানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শাহিনুর আহম্মেদ, দিপা আলম, শিরিন গাজী, বুলু আহমেদ, উল্লাহ ভাই, বেলায়েত লাকসাম মাহবুব আলম ও দিপু মাসুদ প্রমুখ।