সোনারগাঁওয়ে ডিজেল ব্যবসায়ীর উপর হামলা, নগদ সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই - News Of Sonargaon

শিরোনাম

Monday, April 13, 2026

সোনারগাঁওয়ে ডিজেল ব্যবসায়ীর উপর হামলা, নগদ সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোনারগাঁওয়ে ডিজেল ও জ্বালানি তেল ব্যবসায়ীর নাছির উদ্দীন (২৭) নামে এক ব্যক্তির উপরসন্ত্রাসী হামলা ও সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। 


সোমবার (১৩ এপ্রিল) সকালে আহত অবস্থায় ছিনতাই ও হামলার শিকার নাছির উদ্দীন নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।


তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৭ ঘটিকায় চরকিশোরগঞ্জ ও চরহোগলা ঘাটে ডিজেল ও জ্বালানি তেলের দোকান থেকে বাড়ি ফেরার পথে শাহ সুলতান গাজী (২৮) ও আসাদুল্লাহ (৩৫) সহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি আমার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমার কাছে থাকা নগদ নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় আশেপাশের লোক এগিয়ে আসলে ভবিষ্যতে তাদের কথা মতো না চললে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। বর্তমানে আমি আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। 


তিনি আরো বলেন, আমার উপর হামলার নেতৃত্ব দানকারী শাহ সুলতান গাজী ডাকাতি, চুরি ও ছিনতাইসহ মুন্সীগঞ্জ ও সোনারগাঁয়ের একাধিক মামলার আসামী। আমার কদীর্ঘদিন যাবত মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলা।


অভিযুক্ত শাহ সুলতান গাজী বলেন, নাছির উদ্দীন চরকিশোরগঞ্জে আমাদের হাতে মার খেয়ে আজ থানা থেকে পুলিশ নিয়ে আসছে। পুলিশ তদন্ত করে গেছে। আমার বিরুদ্ধে অভিযোগ সত্যি না। 


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।