সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও পুরিয়াসহ ২জন গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, April 1, 2026

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও পুরিয়াসহ ২জন গ্রেফতার



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 


বুধবার (১ এপ্রিল) উপজেলার কাঁচপুরের সোনাপুর মেম্বার গলি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশরাফুল ইসলাম ও মো. সারোয়ার। 


এ সময় তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সোনারগাঁ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।