পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘন্টা না যেতেই ছিনতাইকারীসহ অস্ত্র উদ্ধার - News Of Sonargaon

শিরোনাম

Monday, March 9, 2026

পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘন্টা না যেতেই ছিনতাইকারীসহ অস্ত্র উদ্ধার



নিউন ডেস্ক: 

নারায়ণগঞ্জ শহরের নগর ভবনের সামনে থেকে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র অবশেষে ২৪ ঘণ্টা না পেরুতেই উদ্ধার করেছে পুলিশ।


একই সঙ্গে এ ঘটনায় জড়িত মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া পুলিশের পিস্তল ও গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে মঙ্গলবার রাত প্রায় ২টা ২০ মিনিটের দিকে বন্দরের ফায়ার স্টেশনের পাশ থেকে ফেলে রাখা অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।



ঘটনার পর থেকেই নারায়ণগঞ্জ জেলা পুলিশ একাধিক টিম গঠন করে বিরামহীন অভিযান চালায়। অবশেষে অভিযানে সফল হয়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।


গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন—
১. বিশাল (৩১), পিতা: মুকুল, বাসিন্দা: দেওভোগ পানির টাংকি এলাকা।
২. ফরহাদ আহাম্মেদ (২৩), পিতা: আলী আহমেদ, বাসিন্দা: দেওভোগ পানির টাংকি।

৩. হাসান (২১), পিতা: মো. আবুল হোসেন, বাসিন্দা: দেওভোগ পানির টাংকি।