কাঁচপুরের কুতুবপুরে অনার্স পড়ুয়া ছাত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ। ধর্ষক গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, March 3, 2026

কাঁচপুরের কুতুবপুরে অনার্স পড়ুয়া ছাত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ। ধর্ষক গ্রেফতার



বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোনারগাঁওয়ের কাঁচপুর কুতুবপুর এলাকায় অনার্স পড়ুয়া ছাত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ধর্ষণের অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয়।


গতকাল (মার্চ ২) সন্ধ্যায় ভুক্তভোগী বরাত দিয়ে জানা যায়, ফেব্রুয়ারী ২৮তারিখ সন্ধায় মদনপুর হতে অটোতে উঠেন ভুক্তভোগী ও ধর্ষণকারী রহমত (২৯)। তিনি লালমনিরহাট জেলার দুর্গাপুর ইউনিয়নের আদিপমারি এলাকার রমজান মিয়ার ছেলে।


 অটো চালকের সহযোগিতায় কাঁচপুর কুতুব নিয়ে যায় সেখানে একটি রুমে নিয়ে তরুণীর  ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী তরুণীর এক বান্ধুবীকে জানালে তিনি এবং তার স্বামি মিলে ধর্ষককে কৌশলে মদনপুর ভোজন বিলাসে নিয়ে আসেন। এরপর মদনপুর প্রাইভেটকার স্ট্যান্ডে নিয়ে আসলে এলাকার মানুষ ৯৯৯ এ কল দিলে ধামগড় পুলিশের হাতে তুলে দেয়া হয়। 


এসময় এএসআই আসাদুজ্জামান ধর্ষককে গ্রেফতার করে বন্দর থানায় নিয়ে যায়।