নারায়ণগঞ্জ-৩ আসনে ভোট কারচুপির মামলার শুনানি হতে পারে আজ - News Of Sonargaon

শিরোনাম

Monday, March 2, 2026

নারায়ণগঞ্জ-৩ আসনে ভোট কারচুপির মামলার শুনানি হতে পারে আজ



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে জামায়াতের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া হাইকোর্টে মামলা করেছেন।


মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনালে এর শুনানি হতে পারে।


মামলা করা জামায়াতের প্রার্থী- নারায়ণগঞ্জ-৩ এর ইকবাল হোসাইন ভূঁইয়ার মামলাটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলছে।


এছাড়াও ভোট কারচুপির মামলার বাদী হলেন নারায়ণগঞ্জ-২ আসনের ইলিয়াস মোল্লা, লালমনিরহাট-১ আসনের আনোয়ারুল ইসলাম ও লালমনিরহাট-২ আসনের ফিরোজ হায়দার। এছাড়া ময়মনসিংহ-১ আসনে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন বিএনপি প্রার্থী সৈয়দ ইমরান সালেহ।


এর আগে বিএনপির পক্ষ থেকে সাতটি ও জামায়াতের পক্ষ থেকে তিনটি আসনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ।