সোনারগাঁওয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, February 24, 2026

সোনারগাঁওয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ২জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপরে উপজেলার আনন্দ বাজার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ( কাঁচপুর রাজস্ব ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে অভিযান চালানো হয়।

কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (‘১) (ক) ও (ঙ) -এর সংশ্লিষ্ট ধারায় ২টি পৃথক মামলায় ২ জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় ভ্রাম্যমান  আদালতের অভিযান টের পেয়ে বেশকিছু দোকানদার দোকান বন্ধ করে সটকে পড়েন।

সহকারী কমিশনার ভূমি ( কাঁচপুর রাজস্ব ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষার্থে সোনারগাঁ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।