সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৩৪৬ জন। তাদের মধ্যে ৫৭ দশমিক ৪১ শতাংশ অর্থাৎ ৩ লাখ ৪০ হাজার ৬১৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর মধ্যে ৩ লাখ ৩২ হাজার ৮৫২ ভোট বৈধ এবং ৭ হাজার ৭৬৪ ভোট বাতিল হয়। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সর্বোচ্চ ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হন।
বাকিদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. ইকবাল হোসাইন ভূঁইয়া ১ লাখ ৩৪ হাজার ৯১৮, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ২০ হাজার ৩৭৯, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম ৪ হাজার ৫৯৬, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস ৬৩৮, জনতার দলের আবদুল করীম মুন্সী ২৮৫, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আরিফুল ইসলাম ১৩৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ ১৪ হাজার ২২৩, বাংলাদেশ খেলাফত মজলিসের শাহজাহান ১ হাজার ১৯৩, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নান্নু মুন্সী ৭৬৯ এবং গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী ৩১৪ ভোট পেয়েছেন।
