সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
গণভোটের প্রচারণার জন্য নারায়ণগঞ্জ-৩ আসনে তুহিন মাহমুদসহ ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
সোনারগাঁওয়ের তুহিন এনসিপি'র ইশতেহার বিষয়ক উপ-কমিটির সদস্য পদসহ এনসিপি'র লিয়াজু কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের প্রচারণা এবং ‘হ্যা’কে জয়যুক্ত করার জন্য সচেতনতা কর্মসূচি এবং নানা ধরনের কার্যক্রম গ্রহণ করবে এনসিপি। আমরা প্রত্যাশা রাখবো, আপনারা আমাদের এই কর্মসূচি কাভারে যেতে পারেন। দেশের মানুষের কাছে সেটা পৌঁছে দেবেন।
