সোনারগাঁওয়ের সোহেলের স্পন্সরশীপে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন - News Of Sonargaon

শিরোনাম

Friday, January 23, 2026

সোনারগাঁওয়ের সোহেলের স্পন্সরশীপে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে দেশের ক্রীড়াঙ্গনে গর্বের এক অনন্য গল্প। স্থানীয় উদ্যোক্তা সোহেলের স্পন্সরশীপে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।


শুক্রবার (২৩ জানুয়ারী) রোমাঞ্চকর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। মাঠের লড়াইয়ের পাশাপাশি নেপথ্যের শক্তি হিসেবে বড় ভূমিকা রাখে সোনারগাঁওয়ের সন্তান সোহেলের স্পন্সরশীপ।


সোহেল রানা বলেন, এই পর্যন্ত পৌঁছানোর কৃতিত্ব আমার প্রিয় সোনারগাঁবাসীর ভালোবাসা ও দোয়ার প্রতিফলন। আমি সোনারগাঁয়ের শুভাকাঙ্ক্ষী ও সকলের কাছে দোয়া চাই যেনো সোনারগাঁওয়ের নাম খেলাধুলার মাধ্যমে সারা বাংলাদেশপৌঁছে দিতে পার।


সাধারণ পরিবার থেকে উঠে আসা সোহেল শুধু একজন সফল উদ্যোক্তাই নন, তিনি দেশের ক্রীড়াঙ্গনের একজন নিবেদিত পৃষ্ঠপোষক। তার সহযোগিতায় রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে নতুন অনুপ্রেরণা ও শক্তি।


সোনারগাঁওয়ের মানুষ, তরুণদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণের দৃশ্য প্রিয় দলের সাফল্যে উচ্ছ্বসিত সোনারগাঁওবাসী। তাদের কাছে এই জয় শুধু একটি ট্রফি নয়, বরং এলাকার গর্ব ও অনুপ্রেরণার প্রতীক।


"সোনারগাঁওয়ের ছেলে হয়ে সোহেল আজ দেশের মুখ উজ্জ্বল করেছে।” দেশের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা ও উদ্যোক্তাদের এমন ইতিবাচক ভূমিকা ভবিষ্যতে নতুন প্রতিভা গড়ে তুলবে—এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।