সোনারগাঁওয়ে ধর্ষণের শিকার কিশোরীকে বিয়ে করলো ধর্ষক - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, January 1, 2025

সোনারগাঁওয়ে ধর্ষণের শিকার কিশোরীকে বিয়ে করলো ধর্ষক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের একটি গ্রামে অবশেষে ধর্ষকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে দেওয়া হয়েছে।


মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে হলফ নামার মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়। বিয়ের দেনমোহর হিসাবে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। বিয়েতে কিশোরীর পক্ষে বাবা ও খালুকে সাক্ষী হিসাবে রাখা হয়েছে। উভয় পক্ষের লোকজনদের উপস্থিতিতে এ বিয়ে দেওয়া হয়। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কিশোরীর ভাই।


জানা যায়, সোনারগাঁও উপজেলার চারদিকে মেঘনা নদী পরিবেষ্টিত বারদী ইউনিয়নের একটি গ্রামে বসবাসরত আব্দুর রব নামের এক সৌদি প্রবাসীর ধর্ষণে ১৬ বছর বয়সি এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে সালিশি এক বৈঠকে ১৩ লাখ টাকা রফাদফা করা হয়। বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুই বিএনপি নেতা এ ঘটনা রফাদফা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ টাকা থেকে বিএনপির ওই দুই নেতা ৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে।


এ নিয়ে ২৬ ডিসেম্বর দৈনিক যায়যায়দিন সহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।