সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
১৬ ডিসেম্বর হামলার ঘটনায় আহত সোনারগাঁওয়ের বারদী ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদল নেতা শাহাদাত হোসেনের খোঁজ খবর নিতে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলার বারদীতে আহত শাহাদাত হোসেনের নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে নিয়ে দেখতে আসেন তিনি।
এসময় তিনি বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং নেতাকর্মীদের কে সাথে নিয়ে শাহাদাতের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান শাহাদাতের চিকিৎসার সকল খরচ বহন করার আশ্বাস দেন এবং শাহাদাতের পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য যে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন শেষে উপজেলা পরিষদ থেকে ফেরার পথে একা পেয়ে কুপিয়ে মারাত্মক ভাবে শাহাদাতকে আহত করেন দুর্বৃত্তরা। তার পায়ের অপারেশন ও অন্যান্য চিকিৎসা এখনো বাকি। ৯ জানুয়ারি ঢাকা পঙ্গু হাসপাতালে অস্ত্রপ্রচার করার ডেট রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। শাহাদাত এর অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানায়।
