সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় স্থানীয়রা রাস্তার পাশে অজ্ঞাত লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয়দের ধারণা গভীর রাতের কোন এক সময় প্রাইভটকার ছিনতাই করতে ধারালো অস্ত্র দিয়ে চালককে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে গাড়িটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
অজ্ঞাত ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোনে থাকা নাম্বারে যোগাযোগ করে ব্যক্তির পরিচয় সনাক্ত করে পুলিশ। নিহত চালকের নাম মো. হানিফ (৬০)। তিনি লক্ষিপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের কেরামত আলীর ছেলে।
নিহত মো. হানিফ এর শ্যালক রাশেদ জানায়, নিহত মো. হানিফ একজন ড্রাইভার। সে নিজের গাড়ি নিজেই চালান। গতকল সন্ধায় তাদের শেষ কথা হয় তার। মো. হানিফ এয়ারপোর্ট থেকে ঢাকা মেট্রো -গ –২৫ ৪৭৭১ নাম্বারের ও ২০০৮ মডেলের সাদা এলিয়েন গাড়ি দিয়ে বিদেশ ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাওয়ার কথা ছিল।
