সোনারগাঁওয়ে ইতিহাস সৃষ্টি করে বর্ণাঢ্য বিজয় র‌্যালীর মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের প্রথম কার্যদিবস পালন - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, June 26, 2024

সোনারগাঁওয়ে ইতিহাস সৃষ্টি করে বর্ণাঢ্য বিজয় র‌্যালীর মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের প্রথম কার্যদিবস পালন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ইতিহাস সৃষ্টি করে বর্ণাঢ্য বিজয় র‌্যালীর মাধ্যমে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম উপজেলা পরিষদ কার্যালয়ে প্রথম কার্যদিবস পালন করেছেন।

 

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও প্রায় ২২-২৫ হাজার সমর্থক মোগরাপাড়া চৌরাস্তা ও উপজেলা পরিষদ চত্বরে এসে প্রথমে জমায়েত হন। পরে নেতকর্মী ও সমর্থক এবং সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে একটি বিজয় র‌্যালী বের করেন।

 

এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনতার ভালোবাসায় নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে সিক্ত করেন। সোনারগাঁওয়ে এমন বিরল জন সমুদ্রের ঘটনায় যা ইতিহাস সৃষ্টি করেছেন।

 

এদিকে উপস্থিত জনতাকে উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম বলেন, আমি আপনাদের সোনারগাঁওবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা গভীর ষড়যন্ত্র উপেক্ষা করে, শত প্রতিকুলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি কালাম আপনাদের সেবক হয়ে, আপনাদের কালাম হয়েই শেষ নিঃশ^াস পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।

 

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁওয়ের ঐতিহ্য আওয়ামী পরিবারের বিশিষ্ট শিল্পপতি মো. মনির হোসেন, প্রয়াত সাবেক সাংসদ মোবারক হোসেনের ছেলে এরফার হোসেন দীপ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়া, গাজী মজিবুর রহমান, শাহাবুদ্দিন সাবু, হামীম শিকদার শিপলু, মোস্তাফিজুর রহমান মাসুম, মো. কামাল হোসেন, কেন্দ্রিয় শ্রমিক লীগ নেতা মো. ফিরোজ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেলা রানা প্রমূখ।