সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি রাকিব, সেক্রেটারি পারভেজ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, June 16, 2024

সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি রাকিব, সেক্রেটারি পারভেজ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাকিবুল হাসান (মোল্লা) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ পারভেজ।


রবিবার (১৬ জুন) সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।


উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের কমিটি দেয়া হলো।


কমিটিতে সহ-সভাপতি: সোহান ভূঁইয়া, মেহেদী হাসান মুন্না, মোঃ কাউছার, হৃদয় হোসেন হিরা, মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান রিয়াদ, মেহেদী হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান, মাকসুদুল হাসান রিয়াদ, প্রচার সম্পাদক হিসেবে মোঃ রাকিবুল হাসান নিশাদ, দপ্তর সম্পাদক হিসেবে ফারুক আহম্মেদ, সহ-সম্পাদক হিসেবে মোঃ আরমান ইমন নির্বাচিত হয়েছেন।


নতুন কমিটির সভাপতি রাকিবুল হাসান মোল্লা বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সোনারগাঁও উপজেলা শাখার সাদিপুর ইউনিয়নের সভাপতি নির্বাচিত করায় নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে নিষ্ঠার সাথে ছাত্রলীগের নীতি-নৈতিকতা মেনে চলব।