বাড়িমজলিস এলাকায় চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার ২ আসামি গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Friday, June 14, 2024

বাড়িমজলিস এলাকায় চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার এজহার ভুক্ত দুইজন আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।


এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।এঘটনায় আটককৃত শুভ (২২) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।


বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলো, এজহারের ৫ নং আসামি বাড়ীচিনিস এলাকার নাসিরের ছেলে শুভ (২২), ১১ নং আসামি একই এলাকার মিন্টু(৪০)।


উল্লেখ্য যে, গত ৯ জুন রোববার রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সেই টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে রাব্বী (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের এক মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। এঘটনায় নিহত ফজলে রাব্বীর মা সাহানারা বেগম বাদী হয়ে ১২ জনের নামে ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি কর হত্যা মামলার অভিযোগ করেন।


নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অন্য আসামিদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে। শুক্রবার (১৪জুন) আসামি মিন্টুকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি  শুভ'কে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাফিয়া শারমিন এর আদালতে হাজির করা হলে রাব্বী হত্যার দায় স্বীকার করে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।