সোনারগাঁওয়ে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর ও ছিনতাই - News Of Sonargaon

শিরোনাম

Monday, May 20, 2024

সোনারগাঁওয়ে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর ও ছিনতাই

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির বিচার চাওয়ায় ব্যবসায়ীকে বেধড়ক মারধর ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।


সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২ ঘটিকায় উপজেলার জামপুর ইউনিয়নের চাঁদা দাবি করায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার চাওয়ায় সোলেমানের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৩০) ইন্টারনেট ব্যবসায়ী আতাবুরের নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাকে বেধড়ক মারধর করলে তিনি সোনারগাঁ থাকায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগে ভুক্তভোগী আতাবুর রহমান বলেন, চাঁদাবাজ জহিরের অত্যাচারে অতিষ্ট হয়ে এলাকায় বিচার চাওয়ায় গত ১৭ মে রাতে জামপুরের বশিরগাঁ এলাকায় আমার সাড়ে ৩ শত মিটার ফাইবার চুরি ও ২ শত মিটার ফাইবার কেটে ফেলে জহির ও তার লোকজন। এতে আবার বিচারের দাবি করলে আমাকে মাসিক ১০ হাজার টাকা চাঁদা না দিলে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয়। পরবর্তীতে আজ দুপুরে ঐ এলাকায় ইন্টারনেট বিল কালেকশন শেষে ফেরার পথে আমাকে একা পেয়ে জহির ও তার লোকজন আমাকে বেধড়ক মারধর করে আমার সাথে থাকা নগদ ২৫ হাজার টাকা ও আমার স্বর্ণের আন্টি ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমার ডাক চিতকার আশেপাশে মানুষ চলে আসলে আমাকে পরে পেলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়৷


তিনি আরো জানান, প্রায় সময় চাঁদা না পেয়ে ইন্টারনেটের কাজে ব্যবহৃত মেশিনারিজ চুরি করে আমার ব্যবসার ক্ষতি করে আসছে। আমি দ্রুত আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক বিচার চাই।


সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কুমার জানান, জামপুরের বশিরগাঁ এলাকায় চাঁদা দাবি ও মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। খুব শীঘ্রই তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।