সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী
স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দুই সহোদর গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই
সহোদরের নাম শাহাদাত হোসেন আল রাফি (১৪) ও আরিফ হোসেন রাফাত (১২)।
গত ৫
মে সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে ও
আত্মীয় স্বজনের বাড়িতে না পেয়ে নিখোঁজের পরদিন তাদের বাবা মো. ইউসুফ মিয়া বাদী
হয়ে সোনারগাঁও থানায় পৃথক ভাবে সাধারণ ডায়েরী করেন।
গত ১০
দিন ধরে নিখোঁজ ছাত্রদের সন্ধান না পেয়ে তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা
আতংকের মধ্যে দিন যাপন করছেন।
নিখোঁজ সহোদরের বাবা মো. ইউসুফ মিয়া
জানান, তারবাড়ি ফেনী জেলার সদর থানার তুলাবাড়িয়া গ্রামে। তিনি সোনারগাঁওয়ের
মেঘনা শিল্প নগরী এলাকায় অবস্থিত আল মোস্তফা গ্রæপ নামের একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরীর সুবাদে তারা মেঘনা আবাসিক এলাকায়
বসবাস করেন। গত ৫ মে রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে স্কুল ছাত্র রাফি ও রাফাত স্কুলে
যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে স্কুল সাড়ে ৪টার দিকে
ছুটি হলেও তারা সন্ধ্যায় ৭দিকেও বাড়ি ফেরেনি। পরে তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুজি
করে তাদের খোঁজ মেলেনি। পরদিন সোমবার সকালে নিখোঁজ ছাত্রদের বাবা মো. ইউসুফ মিয়া
বাদী হয়ে সোনারগাঁও থানায় পৃথক সাধারণ ডায়েরী করেন। নিখোঁজ
শাহাদাত হোসেন আল রাফি মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণী ও আরিফ হোসেন
রাহাত ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। নিখোঁজ ছাত্রদের গায়ের রং শ্যামলা ও ড্রেস পরিহিত
ছিল। নিখোঁজদের পরিবার তাদের সন্তানদের না পেয়ে তাদের মধ্যে আতংক বিরাজ
করছে। তারা কি পরিস্থিতিতে আছেন তা জানেন না। তাদের সন্ধান পেতে পুলিশ প্রশাসন ও র্যাবের
প্রতি অনুরোধ জানিয়েছেন। তাদের শোকে তাদের পরিবারের সদস্যদের মধ্যে কান্না থামছে
না।
সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামান পিপিএম বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজের বিষয়টি জানতে পেরে তাদের ছবি ও তথ্য দেশের বিভিন্ন থানায় বার্তা দেয়া হয়েছে।
