সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ভবনসহ বাড়ি দখল করতে ভূমিদস্যূরা তালাকপ্রাপ্ত রোমানা
আক্তার (৪২), তার
শিশু ছেলে আব্দুল্লাহ সাউদ সোহান (১১),
তার মেয়ে সুমাইয়া সাউদ (২৩) ও নাতনী ওয়াহিয়া আক্তার (৬)
শিশু ও নারীসহ ৪জনকে ভবনে তালাবদ্ধ করে পানি ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে ৮দিন ধরে
মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে আসছে।
| বিজ্ঞাপন ২০২৪ |
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে। গত বুধবার দুপুরে ও রাতে দুই দফা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলেও তাদের উদ্ধার করেনি পুলিশ বলে অভিযোগ।
ভুক্তভোগী রোমানা আক্তার জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর খালপাড় গ্রামের ভূমিদস্যূ শাহজাহান (৪০), রাজু (৩৫), সিফাত (২৬), আব্দুর রব মিয়া (৫৫), আব্দুল আউয়াল (৫৮) ও খোকাসহ (৪০) ৮-১০জন মিলে একটি চক্র গত ৮দিন ধরে তাদের ভবনের বাহিরে ও ছাদের গেইটে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এমনকি পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। বর্তমানে রোমানা আক্তার তার মেয়ে ও শিশু ছেলে এবং নাতনীসহ অর্ধঅনাহারে দিন যাপন করছেন।
তিনি আরো জানান,
তিনি হৃদরোগে আক্রান্ত বাহির থেকে ঔষধ আনতেও পারছেন না।
হাসান নামে এক প্রতিবেশী তাদেরকে জানালা দিয়ে খাবার দিতে আসলে, তার উপরও হামলা চালায় ওই
ভূমিদস্যূ চক্রটি। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তাদেরকে উদ্ধারের জন্য পুলিশ
প্রশাসনের ও র্যাবের সাহায্য কামনা করেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এস এম
কামরুজ্জামান পিপিএম বলেন, এই
ঘটনাটি তিনি জানতেন না, তবে
ভুক্তভোগীর কোন আত্মীয়-স্বজন যেন থানায় এসে একটি অভিযোগ বা ভুক্তভোগী নিজে কল করে
ঘটনাটি অবহিত করেন তাকে।
