সোনারগাঁওয়ে আওয়ামী লীগে যোগ দিতে বিএনপি নেতার দৌড়ঝাপ! - News Of Sonargaon

শিরোনাম

Sunday, March 3, 2024

সোনারগাঁওয়ে আওয়ামী লীগে যোগ দিতে বিএনপি নেতার দৌড়ঝাপ!

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান করতে দৌড়ঝাপে স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় বইছে। 

বিজ্ঞাপন ২০২৪

সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের জগন্দানি এলাকার বিএনপি নেতা মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে রাসেল আহম্মেদ খোকন বিএনপি-জামাত জোট সরকারের আমলে জামপুরসহ সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিভিন্ন ভাবে অত্যাচার করে তান্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে। 


এলাকাবাসী জানায়, বিএনপি নেতা রাসেল আহম্মেদ খোকন ও তার পরিবার সবাই বিএনপি জামাতের রাজনীতির সাথে জড়িত। বিএনপি জামাত সরকার ক্ষমতায় থাকার সময় তারা নিজস্ব বাহিনী গঠন করে অনেক তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্যাতন করেছিল। পরবর্তীতে দেশে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কিছুদিন গা-ঢাকা দেয়ার পর মুজিব কোর্ট জড়িয়ে আওয়ামীলীগের নেতা হওয়ার চেষ্টা করে যাচ্ছে। জামপুর ইউনিয়নের যেকোনো জায়গায় আওয়ামীলীগের কোন দলীয় কর্মসূচি হলে সে গায়ে মুজিব কোট পড়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে ছবি তুলে নিজেকে আওয়ামীলীগের নেতা হিসেবে জাহির করার চেষ্টা চালায়। 


খোকনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে সে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা আপেল আহমেদকে এমপি নির্বাচন করার জন্য নিজে টাকা দিয়ে নেতাকর্মী নিয়ে বিএনপির মনোনয়ন ফরম ক্রয় করে দিচ্ছেন। এতে করে রাতারাতি বিএনপি থেকে আওয়ামী লীগের রাজনীতিতে আসা খোকনকে নিয়ে স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 


এমন ন্যাকারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একের পর এক পোষ্ট করছে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। এ বিষয়ে 


জামপুর ও সোনারগাঁওয়ে শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতা ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের কাছে তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মীদের দাবি কোন ভাবেই যেন হাইব্রিড কাউয়াদের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পদে বসানো না হয়।