ভাড়ার পাওনা টাকা চাওয়ায় ষাটোর্ধ বৃদ্ধা নারীকে মারধর ও শ্লীলতাহানি - News Of Sonargaon

শিরোনাম

Monday, February 19, 2024

ভাড়ার পাওনা টাকা চাওয়ায় ষাটোর্ধ বৃদ্ধা নারীকে মারধর ও শ্লীলতাহানি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়ায় ও মারধরের শিকার ও শ্লীলতাহানি করেছে এক বৃদ্ধা নারী সাহেরা বেগমকে। সোমবার (১৯শে ফেব্রুয়ারি) উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন ২০২৪

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমের স্ত্রী সাহেরা বেগম (৬৫) এর বাসার ভাড়াটিয়া  মৃত মজিবরের ছেলে মোঃ জিয়া (৩০) ও মোঃ এরশাদ (৪০), মোসাঃ মুরশিদী বেগম (৩০), এদের কাছে পাওনা হয়। তাদের কাছে বাসা ভাড়ার বকেয়া পাওনা টাকা চাইলে গড়িমসি করে। গতকাল সোমবার সকাল ৮টার  দিকে পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের রমুজ উদ্দিন এর বাড়ীর সামনে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে  এলোপাতারীভাবে মারপিট করে তার  হাতে, পায়ে, মাথায়, পিঠে ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। তার ছেলের স্ত্রী মোসাঃ আকলিমা বাঁচাতে আসলে তাকেও  মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। অভিযুক্তের ১ ও ২ নং বিবাদী তার  ছেলের স্ত্রী আকলিমার জামা কাপড় ধরে টানা হেচড়া করে  শ্লীলতাহানি করে। ৩ নং বিবাদী আমার গলায় ব্যবহৃত ৮ আনা ওজনের একটি স্বর্নের চেইন ও কানে ব্যবহৃত ৪ আনা ওজনের একটি স্বর্নের জিনিস নিয়ে যায় পরবর্তীতে  ডাক চিৎকার শুনে  আশেপাশের লোকজন এগিয়ে আসলে  বিবাদীরা অকথ্য ভাষায় গালমন্দ করে এবং বাড়ী ভাড়া পাওনা টাকা দিবেনা ও বাসা ছেড়ে যাবেন বলে  ভয়ভীতি সহ প্রাননাশের হুমকী প্রদান করে।


এ ব্যাপারে সোনারগাঁও থানার (তদন্ত) ওসি মো: মহসিন জানান, নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।