সোনারগাঁওয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার - News Of Sonargaon

শিরোনাম

Monday, February 19, 2024

সোনারগাঁওয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পনির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বিজ্ঞাপন ২০২৪

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বৈদ্যোরবাজারের খামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামি পনির উপজেলার বৈদ্যের বাজার এলাকার খামারগাঁ এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।


সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ২০১৫ সালে পনিরের বিরুদ্ধে মাদক মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হলে প্রায় দেড় মাস জেল খেটে তিনি জামিনে মুক্তি পান। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হননি। পরবর্তীতে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। জামিনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন তিনি।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সাত বছরের সাজাপাপ্ত পলাতক আসামি পনিরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।