সোনারগাঁও( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ব্যবসায়িক কাজে পুরান ঢাকার তাতিবাজারে যাওয়ার পর ৩দিন কোন খোঁজ না পাওয়ার পর কিছুক্ষণ আগে তার লাশ পাওয়া গেছে।
![]() |
| বিজ্ঞাপন ২০২৪ |
রবিবার (২৫ ফেব্রুয়ারি) কাপড় ব্যবসায়ী মো: ছাদেক মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, সদরঘাট এলাকায় আজ দুপুরে তার লাশ ভেসে উঠলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মাধ্যমে জানতে পেরে লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন।
কিভাবে বুড়িগঙ্গা নদীতে লাশ ভেসে উঠলো বা মারা গেছেন এই ব্যাপারে এখনো কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ খবর অনুযায়ী পরিবারের লোকজন লাশ আনার জন্য ঘটনাস্থলে অবস্থান করছেন।

