সোনারগাঁওয়ে ফুট ওভারব্রিজের রেলিংয়ের সাপোর্টিং খুটির রড কেটে নেয়ায় এলাকাবাসীর ক্ষোভ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, February 24, 2024

সোনারগাঁওয়ে ফুট ওভারব্রিজের রেলিংয়ের সাপোর্টিং খুটির রড কেটে নেয়ায় এলাকাবাসীর ক্ষোভ

সোনারগাঁওয়ে ফুট ওভারব্রিজের রেলিংয়ের সাপোর্টিং খুটির রড কেটে নেয়ায় এলাকাবাসীর ক্ষোভ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজার সামনে ফুটওভার ব্রিজের রেলিংয়ের সাপোর্টিং খুটি গুলার রড চুরি করার অভিযোগ উঠেছে সওজ কর্মচারীদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন ২০২৪
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরবেলা চোর চক্রকে হাতে-নাতে ধরেন স্থানীয়রা। এলাকাবাসী ক্ষোভের মুখে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদ উপ-বিভাগের ভিটিকান্দি-২ এর দ্বায়িত্ব প্রকৌশলী (নাম প্রকাশে অনিচ্ছুক) স্থানীয়দের মেনেস করে ছাড়িয়ে নেন সওজের কর্মীদের।

সওজের সহকারী প্রকৌশলী আব্দুল আলিম কৌশলে এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের সাথে বলেন, পুরাতন রড কেটে নিচ্ছিলাম নতুন লাগানোর জন্য।

কেটে নেয়ার পর ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজের র‍্যালিং


স্থানীয় পথচারী জামান মিয়া বলেন, আমাদের চলাচলের একমাত্র ফুট ওভারব্রিজের রেলিংয়ের সাপোর্টিং খুটির রডগুলি কেটে নিয়ে ফুট ওভারব্রিজের রেলিংগুলিকে নড়বরে করে ফেলছে। কেউ হেলান দিলেই ভেঙে পরতে পারে। আমরা চাই অসাধু এই কর্মচারীদের বিচার হোক আর এই রেলিংয়ের খুটির রডগুলি আবার লাগানো হোক।