
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আসন্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এএইচএম মাসুদ
দুলাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নৌকার পক্ষে সবাইকে কাজ করার আহবান
জানিয়েছেন।
রোববার
(১৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় সোনারগাও্যের মোগরাপাড়ায় তার নিজ বাসভবনে এক সংবাদ
সম্মেলনে লিখিত বক্তব্যে তার প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়ে তিনি এসব কথা
বলেন।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
এএইচএম মাসুদ দুলাল বলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের জন্য আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভ কামনা। আপনারা জানেন নারায়ণগঞ্জ ৩ অর্থাৎ সোনারগাঁও আসনটি অনেক গুরুত্বপূর্ণ। সোনারগাবাসীর দাবি ছিল এখানে নঊকার প্রার্থী হবে আমি সেই লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে আমি বলেছিলাম নৌকার পক্ষে আমি থাকবো। আমি আপনাদের কে স্পষ্ট করতেছি আগামী ১৭ ডিসেম্বর কিছু জটিলতা থাকায় প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি তবে আজ থেকে আমি নৌকার পক্ষে আছি আর আমি আজীবন বঙ্গবন্ধুর আদর্শে অটল থেকে নৌকার হয়ে কাজ করে যাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
তিনি
আরো বলেন, আমার লক্ষ্য ছিল শেখ হাসিনার নির্দেশে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
করা, নৌকার বিরুদ্ধাচরণ করা নয়। কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সুতরাং এ
মুহূর্তে নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করাটাই আমার রাজনৈতিক দায়িত্ব।
