স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারির ভুল সুন্নতে খৎনা অপারেশনে মৃত্যু ঝুঁকিতে শিশু রায়হান - News Of Sonargaon

শিরোনাম

Monday, December 11, 2023

স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারির ভুল সুন্নতে খৎনা অপারেশনে মৃত্যু ঝুঁকিতে শিশু রায়হান

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁওয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারির ভুল সুন্নতে খৎনা অপারেশনে মৃত্যু ঝুঁকিতে ৯ বছর বয়সী শিশু অনিক রায়হান।

বিজ্ঞাপন ২০২৩
রবিবার (৩ ডিসেম্বর) সোনারগাঁওয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে রাকিব হোসেন তার ছেলে অনিক রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল উপ-সহকারি অফিসার হাবিল উদ্দিনের কাছে সুন্নতে খৎনা করানোর জন্য নিয়ে যান। সুন্নতে খৎনার পরে রাতভর প্রচুর রক্তক্ষরণের ফলে তার ছেলে রায়হান গত ১ সপ্তাহ যাবত মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে নিজে বাদি সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

 

এজাহারসূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর রবিবার আমার পুত্র অনিক রায়হানকে সুন্নতে খৎনা করানোর পর রাতভর প্রচুর রক্তক্ষরণ হলে বিষয়টি হাসপাতালে গিয়ে বাদি কমিউনিটি মেডিকেল উপ-সহকারি অফিসার হাবিল উদ্দিনকে জানালে তিনি ভয়ভীতি প্রদর্শন করে হাসপাতাল থেকে বের করে দেন। পরে রাতভর প্রচুর রক্তক্ষণের ফলে প্রচন্ড যন্ত্রনায় আমার ছেলের পুরুষাঙ্গ ফুলে বিকৃত আকার ধারন করলে আমি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

 

পরবর্তীতে আবারো কমিউনিটি মেডিকেল উপ-সহকারি হাবিল উদ্দিনকে ফোনে জানালে তিনি এবিষয়ে কাউকে না জানানোর জন্য পরামর্শ দিয়ে মিমাংশা করার চেষ্টা করেন। আমি তার পরামর্শে সম্মতি না দেওয়ায় সে আমাকে ভয়ভীতি দেখায়। আমার ছেলের সুচিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে তারা বলেন অনভিজ্ঞ লোকের ভুল অপারেশনের মাধ্যমে সুন্নতে খৎনা করার কারনে এই অবস্থা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক জানান, কমিউনিটি মেডিকেল উপ-সহকারি অফিসার হাবিল উদ্দিন কর্তৃক সুন্নতে খাৎনা করার বিষয়টি অবগত হওয়ার পর তাকে তাৎক্ষনিক শোকজ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সুন্নতে খৎনার অপারেশন করার তার কোন এখতিয়ার নেই। তার বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।