সোনারগাঁওয়ে একই দিনে বাবা ও মেয়ের বিয়ে
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পৃথক দুই এলাকায় প্রাপ্ত বয়স্ক মেয়ে ও বাবার বিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সোনারগাঁও পৌরসভা এলাকার গোবিন্দপুর গ্রামে এই বিস্ময়কর বিয়ের ঘটনা ঘটে৷ এলাকাবাসী জানায়, গোবিন্দপুর গ্রামের ফারুক মিয়ার (৪৫) স্ত্রী কয়েক বছর আগে মারা যাওয়ায় মেয়ে সানজিদা (১৯) কে (ছদ্মনাম) নিয়ে নি:সঙ্গ জীবন যাপন করে আসছিলো৷ মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ায় মেয়েকে তার পছন্দ মতো পাত্রের কাছে বিয়ে দিয়ে তিনিও অন্যত্র বিয়ে করেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে ফারুক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।