সোনারগাঁওয়ে নৌকার পক্ষের শক্তির জানান দিলেন ইঞ্জিনিয়ার মাসুম - News Of Sonargaon

শিরোনাম

Thursday, November 16, 2023

সোনারগাঁওয়ে নৌকার পক্ষের শক্তির জানান দিলেন ইঞ্জিনিয়ার মাসুম

সোনারগাঁওয়ে নৌকার পক্ষের শক্তির জানান দিলেন ইঞ্জিনিয়ার মাসুম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কে নিয়ে বিশাল আনন্দ মিছিল করে সোনারগাঁওয়ে নৌকার পক্ষের শক্তির জানান দিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দ্যেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মীরা আনন্দ র্যালি বের করেন।

 

মাসুদুর রহমান মাসুম বলেন, “বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ জনগন আস্থাসিল হয়েই ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে মহাসড়কে আনন্দ মিছিলে অংশ নিয়েছে।দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।বিএনপি জামাতের যেকোন নাশকতা ঠেকাতে আমরা উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি সাধারণ মানুষ মহাসড়কে অবস্থান নিবে”।

 

‘‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার। ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’’ স্লোগানে স্লোগানে মুখরিত হয় মিছিলটি। পরে মিছিলটি উপজেলার পিরোজপুর প্রতাপনগর থেকে শুরু করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়।

 

আনন্দ র্যালিতে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিক উল্লাহ, উপজেলা আ’লীগ নেতা হাজী আলম চাঁন, বাদল হোসেন, তাজুল ইসলাম,রফিক মেম্বার, মোশাররফ মেম্বার, সাবেক মেম্বার হালিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।