সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যান
আল আমিনের বিরুদ্ধে কর্মরত এক নারী গ্রাম পুলিশকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদেই ঘটে এ ঘটনা। ঘটনা কালে চেয়ারম্যান আল আমিন সরকার তার পরিষদে
কর্তব্যরত ওই নারী গ্রাম পুলিশকে মিথ্যা অপবাদ দিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন বলে
জানা যায়।
| বিজ্ঞাপন ২০২৩ |
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ঘটনায় নির্যাতিত গ্রাম পুলিশ শাহনাজ বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী নারী গ্রাম পুলিশ শাহনাজ বেগম বলেন, “চেয়ারম্যান আল আমিন সরকার প্রায়ই অকথ্য ভাষায় গালমন্দ করতো। ঘটনার দিন বিভিন্ন পুরুষের সাথে কথা বলার অপবাদ দিয়ে তার পিতা মাতা তুলে অকথ্য ভাষায় গালাগালি এবং পাইপ দিয়ে মারধর করেন ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার”। এ বিষয়ে ভুক্তভোগী ও তার মেয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আল আমিন সরকারের বিচার দাবী করেন।
এসময় নারী গ্রাম পুলিশ শাহনাজ বেগম মারাত্মক
ভাবে আহত হলে স্থানীয় নবী মেম্বার উদ্ধার করে ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে
পাঠিয়ে দেন।
এবিষয় বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আল আমিন
সরকার বলেন, “নারী গ্রাম পুলিশ শাহনাজ বেগম একজন দুশ্চরিত্রা। সে গনি নামের এক লোকের
সাথে আমার কাউন্সিলে অবৈধভাবে মেলামেশা করে। এবিষয়ে তাকে আমি জিজ্ঞেস করলে, শাহনাজ
বেগম উল্টো তর্কে জড়ালে আমি তাকে আমি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছি”।
