সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমপি হতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১২ জন আওয়ামী
লীগ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
| বিজ্ঞাপন ২০২৩ |
সোমবার (২০ নভেম্বর)
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন
ফরম বিক্রির ৩য় দিন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন নারায়ণগঞ্জ-৩
(সোনারগাঁও) এর জন্য ১২ জন আওয়ামীলীগ নেতার মনোনয়ন ফরম খবর পাওয়া গেছে। তারা হলেন,
সোনারগাঁ উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সাবেক সাংসদ মরহুম মোবারক হোসেনের
ছেলে এরফান হোসেন দীপ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য দীপক কুমার
বনিক দীপু, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার সহোদর সোনারগাঁ
উপজেলার ভাইস চেয়ারম্যান মো. বাবুল ওমর বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক
সদস্য এডভোকেট হোসনে আরা বেগম বাবলি, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা
পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা
উপ কমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা: আবু
জাফর চৌধুরী বীরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ
উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সাবেক
ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি সদস্য জসিম উদ্দিন আহম্মেদ
চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক আনোয়ার হোসেন।
সর্বশেষ মনোনয়ন ফরম জমা দেয়া আওয়ামী লীগ সমর্থক আনোয়ার হোসেনের ব্যাপারে তেমপ্ন কোন তথ্য পাওয়া যায়নি।
কে পাবেন নৌকার মাঝি হওয়ার সুযোগ এমন আলোচনা এখন সোনারগাঁ তথা নারায়ণগঞ্জের আলোচনার কেন্দ্র বিন্ধুতে পরিণত হয়েছে। নেতাদের সমর্থকদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। নেতারা দলের হাইকমান্ড ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাপ করছেন। তবে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, যাচাই বাছাই শেষে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই নৌকার জন্য কাজ করবো।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
