বিয়ের ২ মাস পর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে প্রবাসীর স্ত্রী উধাও - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, October 3, 2023

বিয়ের ২ মাস পর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে প্রবাসীর স্ত্রী উধাও

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে এক সৌদী আরব প্রবাসীর স্ত্রী পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন ২০২২

রবিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘুরী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৌদী প্রবাসীর পিতা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


প্রবাসীর বাবা কারী আবদুল জাব্বারের বলেন, গত ৪ আগস্ট আমার সৌদী প্রবাসী ছেলে আবু বকর সিদ্দিকের সঙ্গে মোবাইলের মাধ্যমে উপজেলার মহজমপুর নিবাসী হাজী মোজাম্মেলের মেয়ে মারিয়া আক্তারের (১৯) ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ সম্পন্ন করে আমার বাড়িতে নিয়ে আসি। বিয়ের পর থেকেই মারিয়া আক্তার তার প্রবাসী স্বামীকে অবজ্ঞা করে আসছিল। এক পর্যায়ে গভীর রাতের কথোপকথনে তার পরকিয়ার বিষয় জানতে পেরে পরকিয়ায় বাধা দিলে গত রবিবার রাত ১২টার দিকে পরকিয়া প্রেমিকের সঙ্গে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। এসময় মারিয়া আক্তার স্বামীর পাঠানো নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, একভরি স্বর্ণালংকার ও কাপড় নিয়ে গেছে। আমার ছেলের বউ মাদরাসা পড়ুয়া এবং দাওরায়ে হাদিস পাশ করা আলেমা। তার এমন কর্মকান্ডের ব্যাপারে তার বাবাকে জানালে তারা উল্টো আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে।


সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।