সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নে মন্দিরপুর এলাকায় রাতের আঁধারে প্রায় ৩০০ টি লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগি ওই চাষি। গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে মন্দির পুর ৩০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলার ঘটনাটি ঘটে।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ক্ষেতে গিয়ে কৃষকেরা তাদের ক্ষতিগ্রস্ত ক্ষেত দেখতে পান। ক্ষতিগ্রস্ত কৃষক সফিকুল বাদী হয়ে একই গ্রামের সমতুল্লাহ ও আবু সাঈদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার হাজী সানাউল্লাহসহ এলাকাবাসী। এসময় ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
ভুক্তভোগী চাষি সফিকুল বলেন, আমি অন্যের জমি বর্গা নিয়া উক্ত জমিতে চাষ করে থাকি। গত এক মাস আগে সমতুল্লা ও আবু সাঈদ তারা দুইজনে আমাকে মন্দিরপুর বাজারে মুদি দোকানের মালামাল কে কেন্দ্র করে আমাকে মারধর করে এবং আমার ক্ষতি করবে বলে হুমকি দেয়। এরাই আমার এই ক্ষতিটা করেছে। আমি ক্ষতিপূরণ সহ এদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

