সোনারগাঁওয়ে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, July 19, 2023

সোনারগাঁওয়ে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন রেলওয়ে কতৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে রেলওয়ের ভূমি সম্পত্তি বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন ২০২৩


এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানী ও রেলওয়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

 
ভুক্তভোগী আব্দুল মালেকের নাতি রবিউল বলেন, “আমাদের লিজকৃত জায়গার খাজনা প্রতি বছর পরিশোধ করে আসছি। কিন্তু আগাম কোন নোটিশ না দিয়েই রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, শফিউল্লাহ একটি স্থানীয় একটি কোম্পানির পক্ষে এসে এ উচ্ছেদ অভিযান চালিয়েছে”।

 
এ সময় রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, “স্থানীয় একটি কোম্পানির মালিকের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ের জায়গা দখল মুক্ত করা হয়েছে। যদি কেউ রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে”। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।